মার্কিন চাপে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া

পূর্ণাঙ্গ শান্তিচুক্তি নয়, বরং আংশিক একটি সমঝোতা হতে পারে। এর মাধ্যমে সম্প্রতি ইসরায়েলের দখল করা ভূমি ফেরত পাওয়ার আশা করছে দামেস্ক। তবে আলোচনার অগ্রগতি এখনও অনিশ্চিত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিষয়টির সঙ্গে যুক্ত একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, সেপ্টেম্বরের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক অগ্রগতি ঘোষণা করতে চান। এ জন্যই ওয়াশিংটন দুই পক্ষকে দ্রুত আলোচনায় বসতে চাপ দিচ্ছে।

One thought on “মার্কিন চাপে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া”

Comments are closed.